---
title: "OmniConva: Facebook, Instagram ও WhatsApp-এর এআই সেলস এজেন্ট"
description: "Messenger, Instagram, WhatsApp আর পোস্টের কমেন্টে বাংলা-ইংরেজিতে উত্তর দেয়, ছবি ও ভয়েস নোট বোঝে, ক্যাশ অন ডেলিভারি অর্ডার লিখে দেয়। ফ্রি প্ল্যানে শুরু করুন।"
url: "https://omniconva.com/bn"
lang: bn
alternate_en: "https://omniconva.com"
markdown: "https://omniconva.com/bn.md"
---

AI SALES AGENT · MESSENGER · INSTAGRAM · WHATSAPP · COMMENTS

# গ্রাহক মেসেজ করেন, অর্ডার লেখে OmniConva

OmniConva বাংলাদেশের Facebook পেজ, Instagram, WhatsApp আর অনলাইন শপের এআই সেলস এজেন্ট। কমেন্টের উত্তর, ইনবক্সে দাম-সাইজ, ছবি দেখে প্রোডাক্ট চেনা, ভয়েস নোট থেকে ঠিকানা, রসিদসহ ক্যাশ অন ডেলিভারি অর্ডার — রাত-দিন, বাংলা বা বাংলিশে। আটকে গেলে আপনার টিমকে ডাকে।

-   ফ্রি প্ল্যান দিয়ে শুরু
-   কার্ড লাগবে না
-   ৩০ সেকেন্ডে পেজ কানেক্ট
-   মাসের বিল আগে থেকেই জানা

[ফ্রি শুরু করুন](https://dashboard.omniconva.com/signup)[লাইভ ডেমো বুক করুন](https://omniconva.com/bn/book-demo)

গ্রাহক যেখানে, এজেন্টও সেখানে

-   Messenger
-   Instagram DM
-   WhatsApp
-   পোস্টের কমেন্ট
-   ওয়েবসাইট চ্যাট

২৪/৭রাত ৩টায়ও গ্রাহক উত্তর পান

৫টা চ্যানেলএক এজেন্ট, এক ইনবক্স

—প্রতি রিপ্লাই, পেইড প্ল্যানে সর্বনিম্ন

৳০শুরু করতে, কার্ড ছাড়াই

ALL CHANNELS · ONE SYSTEM

## যেখান থেকেই মেসেজ আসুক, সামলায় একটাই সিস্টেম

Messenger, Instagram, WhatsApp, পোস্টের কমেন্ট আর ওয়েবসাইট চ্যাট — সব এসে পৌঁছায় OmniConva-তে। স্টোরের সাথে প্রোডাক্ট আর অর্ডার দুই দিকেই সিঙ্ক হয়।

চ্যানেল · মেসেজ আসে

**Messenger**পেজের ইনবক্স

**Instagram**DM আর কমেন্ট

**WhatsApp**নিজের নম্বর, অ্যাপ রেখেই

**Facebook কমেন্ট**পোস্টের নিচে

**ওয়েবসাইট চ্যাট**আপনার ওয়েবসাইটে

স্টোর · দুই দিকে সিঙ্ক

**WooCommerce**প্রোডাক্ট ⇄ অর্ডার

**BitCommerz**প্রোডাক্ট ⇄ অর্ডার

OmniConvaAI AGENT

INCOMING**Messenger**"দাম কত? M সাইজ আছে?"

1.  01**বোঝে**বাংলা, বাংলিশ, ছবি, ভয়েস
2.  02**খোঁজে**আপনার ক্যাটালগ থেকে দাম আর স্টক
3.  03**অর্ডার লেখে**রসিদসহ, গ্রাহক কনফার্ম করলে
4.  04**দরকারে টিমকে ডাকে**কারণসহ "Needs Human"

কাজ চলছে…

ONE ORDER · COMMENT TO RECEIPT

## প্রতিটা ধাপ, কাছ থেকে

সাধারণ চ্যাটবট "দাম কত?" এর উত্তর দিয়েই থেমে যায়। OmniConva বিক্রিটা শেষ করে।

০১ / ০৬

### কমেন্টে উত্তর, তারপর ইনবক্সে

পোস্টের নিচে প্রশ্নের উত্তর দেয়, কিনতে চাইলে ইনবক্সে নিয়ে অর্ডার নেয়। অভিযোগ বা স্প্যাম কমেন্টে AI কিছু বলে না — আপনার জন্য রেখে দেয়।

PUBLIC REPLY → DM · PHONE NUMBERS HIDDEN

০২ / ০৬

### ছবি দেখেই চিনে ফেলে

অন্য কোথাও দেখা স্ক্রিনশট? আগে ট্যাগ, SKU বা ব্র্যান্ডের লেখা পড়ে, না পেলে দেখতে কাছাকাছি প্রোডাক্ট আপনার ক্যাটালগ থেকে খোঁজে।

TEXT ON TAG → LOOK-ALIKE

০৩ / ০৬

### দাম আর স্টক — শুধু আপনার ক্যাটালগ থেকে

দাম কখনো বানিয়ে বলে না। সাইজ-রঙ বাছার বাটন দেখায়, স্টক শেষ হলে সেটাও জানায়।

PRODUCT CARDS · VARIANT CHIPS

০৪ / ০৬

### ভয়েস নোটেই ঠিকানা

বাংলা-ইংরেজি মেশানো ভয়েস শুনে বোঝে। বাংলা অঙ্কে লেখা ফোন নম্বরও ঠিকঠাক অর্ডারে ওঠে। আগের গ্রাহক হলে ফোন নম্বর দিয়েই চিনে নেয়।

VOICE → TEXT → ADDRESS

০৫ / ০৬

### ডেলিভারি চার্জসহ রসিদ

ডেলিভারি চার্জ জেনে নেয় আপনার স্টোর থেকে, তারপর পুরো হিসাবসহ অর্ডার রিভিউ দেখায়। গ্রাহক কনফার্ম করলে তবেই অর্ডার।

REVIEW CARD → CONFIRM → RECEIPT

০৬ / ০৬

### অর্ডার সোজা আপনার স্টোরে

WooCommerce বা BitCommerz-এ অর্ডার নিজেই চলে যায়। পরে গ্রাহক "অর্ডার কোথায়?" লিখলে AI-ই স্ট্যাটাস জানিয়ে দেয়।

STORE SYNC · ORDER TRACKING

WHEN A PERSON IS NEEDED

## যেখানে মানুষ লাগে, সেখানে আপনার টিম

প্রোডাক্ট খুঁজে না পেলে, উত্তর নিয়ে নিশ্চিত না হলে বা গ্রাহক বিরক্ত হলে AI আন্দাজে কিছু বলে না — চ্যাটটা "Needs Human"-এ সরিয়ে কারণসহ টিমকে জানায়।

1.  ০১AI বুঝে নেয় মানুষ লাগবে, কারণও লিখে রাখে
2.  ০২ব্রাউজারে নোটিফিকেশন — ট্যাব বন্ধ থাকলেও
3.  ০৩টিমের একজন চ্যাটে জয়েন করে উত্তর দেন
4.  ০৪কাজ শেষে এক ক্লিকে চ্যাট আবার AI-এর হাতে

INBOX · NEEDS HUMANউদাহরণ

রু**রুমানা**Messenger · FrustratedHUMAN

কারণ: গ্রাহক আগের পার্সেল নিয়ে অভিযোগ করছেন

জয়েন করুনAI-কে ফেরত দিন

তানভীর · InstagramAI

সাদিয়া · WhatsAppORDER #1042

WHATSAPP COEXISTENCE

### WhatsApp অ্যাপ ফোনেই থাকুক

একই নম্বর, ফোনে আগের মতোই চলে। কানেক্ট করলে কন্টাক্ট আর গত ১৮০ দিনের চ্যাট চলে আসে, তাই AI পুরোনো গ্রাহককেও চেনে। ২৪ ঘণ্টা পরে মেসেজ পাঠাতে টেমপ্লেটও আছে।

YOUR STORE, IN SYNC

### স্টক আর দাম সবসময় আপডেট

WooCommerce বা BitCommerz কানেক্ট করুন — প্রোডাক্ট, দাম, স্টক নিজেই সিঙ্ক হয়। ওয়েবসাইট নেই? CSV আপলোড করলেই চলবে।

WooCommerceBitCommerzCSV

AI INSTRUCTIONS · KNOWLEDGE BASE

## নিয়ম লিখুন নিজের ভাষায়

ফ্লো-বিল্ডার নেই, কিওয়ার্ড লিস্ট নেই। দোকানের নতুন কর্মচারীকে যেভাবে বোঝাতেন, সেভাবেই লিখুন। রিটার্ন নীতি, ডেলিভারির সময় — নলেজ বেসে রাখুন, AI মানে বুঝে খুঁজে নেয়।

SETTINGS · AI INSTRUCTIONS

• ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ৬০ টাকা, বাইরে ১২০ টাকা।• ৩টা বা বেশি প্রোডাক্ট নিলে ১০% ছাড়।• কাস্টমারকে সবসময় "আপনি" বলে সম্বোধন করবে।

**রিটার্ন নীতি**৭ দিনের মধ্যে, প্রোডাক্ট অক্ষত থাকতে হবে

**ডেলিভারির সময়**ঢাকায় ১–২ দিন, সারা দেশে ৩–৫ দিন

FIXED MONTHLY PRICE · NO SURPRISES

## মাসের শুরুতেই জানেন, মাসের শেষে কত

প্রতি রিপ্লাইয়ে ক্রেডিট কাটার হিসাব রাখতে হয় না। একটা নির্দিষ্ট দাম, সব চ্যানেল সব প্ল্যানে। বিকাশ, নগদ বা কার্ডে পেমেন্ট।

যেকোনো সময় আপগ্রেড — অব্যবহৃত পুরো মাসগুলো ক্রেডিট হয় · রিপ্লাই শেষ হলে চ্যাট আপনার টিমের কাছে যায়, কোনো গ্রাহক উত্তর ছাড়া থাকে না · [পুরো প্রাইসিং →](https://omniconva.com/bn/pricing)

GO LIVE TODAY

## আজই চালু, কোনো কোডিং ছাড়া

1.  ধাপ ১**সাইন আপ**অ্যাকাউন্ট খুলুন, কার্ড লাগবে না
2.  ধাপ ২**পেজ কানেক্ট**Facebook দিয়ে লগইন, পেজ আর Instagram বেছে নিন
3.  ধাপ ৩**WhatsApp (চাইলে)**অ্যাপ রেখেই নম্বর যুক্ত করুন
4.  ধাপ ৪**প্রোডাক্ট আনুন**স্টোর সিঙ্ক বা CSV আপলোড
5.  ধাপ ৫**নিয়ম লিখে লাইভ**ডেলিভারি চার্জ, ছাড়, কথার ধরন

YOUR PAGE · YOUR CONTROL

## আপনার পেজ, আপনার নিয়ন্ত্রণে

**Meta-র অফিশিয়াল API**Messenger, Instagram আর WhatsApp Cloud API দিয়ে, Meta-র মেসেজিং নিয়ম মেনে।

**পাসওয়ার্ড লাগে না**Facebook-এর নিজের লগইন দিয়ে কানেক্ট। যখন খুশি সংযোগ বন্ধ করুন।

**কে কী দেখবে, আপনি ঠিক করেন**মালিক, স্টাফ আর শুধু-দেখার অ্যাক্সেস — আলাদা আলাদা রোল।

**ডেটা মুছে ফেলার নিয়ম লেখা আছে**কীভাবে অনুরোধ করবেন আর কী কী মোছা হয় — সব এক পাতায়। [দেখুন →](https://omniconva.com/bn/data-deletion)

QUESTIONS · ANSWERS

## শুরু করার আগে যা জানতে চান

**AI ভুল উত্তর দিলে কী হবে?**

AI শুধু আপনার ক্যাটালগ, নিয়ম আর নলেজ বেস থেকে উত্তর দেয়। নিশ্চিত না হলে আন্দাজ না করে চ্যাট আপনার টিমের কাছে পাঠায়।

**ওয়েবসাইট না থাকলে চলবে?**

না। CSV দিয়ে প্রোডাক্ট আপলোড করুন, অর্ডার OmniConva-তেই সামলান।

**রিপ্লাই শেষ হয়ে গেলে কী হয়?**

চ্যাটগুলো "Needs Human"-এ যায়, তাই কোনো গ্রাহক উত্তর ছাড়া থাকেন না। যেকোনো সময় আপগ্রেড করুন।

**একাধিক পেজ চালানো যাবে?**

হ্যাঁ — প্ল্যান অনুযায়ী একাধিক Facebook পেজ আর Instagram অ্যাকাউন্ট, এক লগইনে একাধিক দোকানও।

**কোন ভাষায় উত্তর দেয়?**

বাংলা আর বাংলিশে লিখলে বাংলায়, ইংরেজিতে লিখলে ইংরেজিতে।

## আজ রাতের মেসেজের উত্তর দিক OmniConva

ফ্রি প্ল্যান দিয়ে শুরু করুন। কার্ড লাগবে না।

[ফ্রি শুরু করুন](https://dashboard.omniconva.com/signup)[লাইভ ডেমো বুক করুন](https://omniconva.com/bn/book-demo)

---

এই পাতাটি HTML-এ: https://omniconva.com/bn
ইংরেজিতে: https://omniconva.com
