---
title: "OmniConva প্রাইভেসি পলিসি: কী রাখি, কীভাবে মুছবেন"
description: "BitCommerz Marketing পরিচালিত OmniConva মার্চেন্ট ও গ্রাহকের তথ্য কীভাবে সংগ্রহ, ব্যবহার, শেয়ার, সংরক্ষণ ও মুছে ফেলে, Facebook ও WhatsApp-এর Meta ডেটাসহ।"
url: "https://omniconva.com/bn/privacy"
lang: bn
alternate_en: "https://omniconva.com/privacy"
markdown: "https://omniconva.com/bn/privacy.md"
---

প্রাইভেসি পলিসি

# আপনার তথ্য, স্পষ্ট ভাষায়

মার্চেন্ট, আর তাদের ওয়েবসাইট, Facebook, Messenger, Instagram ও WhatsApp-এ কথা বলা গ্রাহকদের কোন তথ্য আমরা রাখি, কেন রাখি, কার সাথে শেয়ার হয় আর কীভাবে মোছা যায়।

সর্বশেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৬

সূচিপত্র

1.  এই নীতিমালা কার জন্য
2.  আমরা যে তথ্য সংগ্রহ করি
3.  Meta প্ল্যাটফর্মের তথ্য (Facebook, Messenger, Instagram, WhatsApp)
4.  তথ্য কীভাবে ব্যবহার করি
5.  এআই প্রসেসিং
6.  যাদের সাথে তথ্য শেয়ার হয়
7.  কুকি ও ব্রাউজার স্টোরেজ
8.  নিরাপত্তা
9.  তথ্য কতদিন রাখি
10.  আপনার অধিকার ও পছন্দ
11.  মার্চেন্টদের দায়িত্ব
12.  দেশের বাইরে তথ্য স্থানান্তর
13.  শিশুদের তথ্য
14.  নীতিমালার পরিবর্তন
15.  যোগাযোগ

## 1এই নীতিমালা কার জন্য

OmniConva হলো BitCommerz Marketing (ঢাকা, বাংলাদেশ)-এর পরিচালিত একটি পণ্য ও সেবা। এই নীতিমালায় “আমরা” বলতে BitCommerz Marketing-কে বোঝানো হয়েছে। অনলাইন দোকানগুলো OmniConva দিয়ে তাদের ওয়েবসাইটের চ্যাট উইজেট, Facebook Page-এর Messenger ও কমেন্ট, Instagram-এর মেসেজ ও কমেন্ট, আর WhatsApp Business নম্বর এক ইনবক্সে আনে; এআই দিয়ে গ্রাহকের প্রশ্নের উত্তর দেয় আর কথোপকথন থেকেই অর্ডার নেয়। এই নীতিমালায় বলা আছে আমরা কী তথ্য সংগ্রহ করি, কেন করি, কার সাথে শেয়ার করি, কতদিন রাখি আর আপনার কী কী অধিকার আছে।

আমরা দুই ধরনের মানুষের তথ্য নিয়ে কাজ করি:

-   মার্চেন্ট ও তাদের টিম — যারা OmniConva-তে অ্যাকাউন্ট খোলেন, স্টোর যুক্ত করেন, Facebook Page, Instagram বা WhatsApp সংযুক্ত করেন আর ড্যাশবোর্ড ব্যবহার করেন। এই তথ্যের নিয়ন্ত্রক (data controller) আমরা, BitCommerz Marketing।
-   শপার ও গ্রাহক — যারা কোনো মার্চেন্টের ওয়েবসাইটের চ্যাট উইজেটে, অথবা মার্চেন্টের Facebook Page, Instagram অ্যাকাউন্ট বা WhatsApp নম্বরে মেসেজ বা কমেন্ট করেন। এই তথ্য আমরা সংশ্লিষ্ট মার্চেন্টের পক্ষে ও তার নির্দেশে প্রসেস করি (data processor); মার্চেন্টই তার গ্রাহকদের কাছে এই তথ্যের নিয়ন্ত্রক হিসেবে দায়বদ্ধ।

## 2আমরা যে তথ্য সংগ্রহ করি

### মার্চেন্ট অ্যাকাউন্ট

-   নাম ও মোবাইল নম্বর। মোবাইল নম্বর দিয়েই লগইন হয়, আর SMS-এ পাঠানো এককালীন কোড (OTP) দিয়ে নম্বরটি যাচাই করা হয়।
-   পাসওয়ার্ড — শুধু bcrypt হ্যাশ আকারে রাখা হয়, আসল পাসওয়ার্ড আমরা কখনও দেখি না। OTP-ও হ্যাশ করে রাখা হয়, সাথে ভুল চেষ্টার সংখ্যা আর লকআউটের সময়।
-   প্রোফাইল ছবি (ঐচ্ছিক) আর চেকআউটে দেওয়া বিলিং ইমেইল, যাতে পরের বার ফর্মে আগে থেকে বসানো থাকে।

### স্টোর ও টিম

-   স্টোরের নাম, ওয়েবসাইট লিংক, ঠিকানা, বিবরণ ও লোগো।
-   WooCommerce কানেকশনের API কী ও সিক্রেট — এনক্রিপ্ট করে রাখা হয়।
-   প্রোডাক্ট ক্যাটালগ: নাম, SKU, বিবরণ, দাম, ছবি, ক্যাটাগরি, ট্যাগ, স্টক ও ভ্যারিয়েন্ট। WooCommerce থেকে শুধু প্রোডাক্ট সিঙ্ক হয় — আপনার স্টোরের কাস্টমার বা পুরনো অর্ডারের তালিকা আমরা আনি না।
-   নলেজ বেসে আপনি যে লেখা যোগ করেন (যেমন ডেলিভারি বা রিটার্ন পলিসি)।
-   টিম মেম্বার আমন্ত্রণ: যাকে আমন্ত্রণ জানাচ্ছেন তার মোবাইল নম্বর, রোল ও আমন্ত্রণের অবস্থা।

### চ্যাট উইজেটে শপারের তথ্য

-   চ্যাটের মেসেজ আর সংযুক্তি — ছবি, ভয়েস নোট বা অন্য ফাইল (প্রতিটি সর্বোচ্চ ১০ MB)।
-   শপার নিজে দিলে নাম, ইমেইল ও ফোন নম্বর।
-   চ্যাটে অর্ডার করলে: নাম, ফোন, ডেলিভারি ঠিকানা ও অর্ডার করা পণ্য। একই ফোন নম্বরের মোট কেনাকাটার হিসাবও রাখা হয়।
-   চ্যাট শেষে দেওয়া রেটিং ও মন্তব্য, আর এআই-এর উত্তরে থাম্বস আপ/ডাউন বা রিঅ্যাকশন।
-   এআই-এর তৈরি তথ্য: চ্যাটের ভাষা, মনোভাব (সেন্টিমেন্ট), কথোপকথনের সারাংশ, ছবির বর্ণনা ও ভয়েস নোটের লিখিত রূপ।

### ডিভাইস ও ব্রাউজিং তথ্য

শপার চ্যাট শুরু করলে উইজেট নিচের তথ্য পাঠায়, যাতে মার্চেন্ট আর এআই বুঝতে পারে শপার কোন প্রোডাক্ট দেখছিলেন:

-   একটি বেনামি ভিজিটর আইডি।
-   বর্তমান পেজের লিংক, কোন পেজ থেকে এসেছেন (রেফারার), সাইটে কতক্ষণ আছেন।
-   স্টোরে সম্প্রতি দেখা সর্বোচ্চ ৫০টি পেজ — লিংক, শিরোনাম, সময়, কতটা স্ক্রল করেছেন আর কতক্ষণ ছিলেন। চ্যাট চলার সময় এই তালিকা আপডেট হয়।
-   ব্রাউজারের ভাষা, ইউজার এজেন্ট, প্ল্যাটফর্ম, স্ক্রিন ও উইন্ডোর মাপ, ডিভাইসের ধরন, কানেকশনের ধরন, টাইমজোন ও কালার ডেপথ।

### পেমেন্ট

-   টাকায় পেমেন্ট: প্ল্যান, বিলিং মেয়াদ, টাকার পরিমাণ, কুপন, PayStation ট্রানজ্যাকশন আইডি, পেমেন্ট মেথড ও যে মোবাইল নম্বর থেকে পেমেন্ট হয়েছে। PayStation-এর যাচাইকরণ রেসপন্সও সংরক্ষিত থাকে।
-   ডলারে (USD) পেমেন্ট: প্ল্যান, বিলিং মেয়াদ, পরিমাণ, বিলিংয়ের ইমেইল, Dodo Payments-এর সাবস্ক্রিপশন আইডি আর প্রতিটি পেমেন্ট ও রিফান্ডের অবস্থা।
-   কার্ড নম্বর, CVV বা মোবাইল ওয়ালেটের PIN আমাদের কাছে কখনও আসে না — সেগুলো সরাসরি PayStation বা Dodo Payments-এর পেমেন্ট পেজে দেওয়া হয়।

### নোটিফিকেশন ও কারিগরি তথ্য

-   ব্রাউজার পুশ নোটিফিকেশন চালু করলে: পুশ সাবস্ক্রিপশন এন্ডপয়েন্ট, এর এনক্রিপশন কী আর ব্রাউজারের ইউজার এজেন্ট।
-   অপব্যবহার ঠেকাতে (রেট লিমিটিং) আপনার IP ঠিকানা সাময়িকভাবে মেমোরিতে ব্যবহার হয়; ডেটাবেসে IP ঠিকানা সংরক্ষণ করা হয় না।

## 3Meta প্ল্যাটফর্মের তথ্য (Facebook, Messenger, Instagram, WhatsApp)

কোনো মার্চেন্ট নিজে থেকে তার Facebook Page, Instagram প্রফেশনাল অ্যাকাউন্ট বা WhatsApp Business নম্বর OmniConva-র সাথে যুক্ত করলে তবেই আমরা Meta-র প্ল্যাটফর্ম থেকে তথ্য পাই। সংযোগ হয় Meta-র নিজস্ব লগইন (Facebook Login, Instagram Login বা WhatsApp Embedded Signup) দিয়ে, যেখানে মার্চেন্ট নিজে দেখে অনুমতি দেন। আমরা Meta Tech Provider হিসেবে শুধু সেই ব্যবসার পক্ষে কাজ করি যে তার অ্যাসেট সংযুক্ত করেছে — Meta-র তথ্য দিয়ে সেই ব্যবসার ইনবক্স চালানো ছাড়া অন্য কোনো কাজ আমরা করি না।

### যে অনুমতিগুলো চাই, আর কেন

| অনুমতি | কী কাজে লাগে |
| --- | --- |
| pages\_show\_list, business\_management | আপনি যেসব Page ও বিজনেস অ্যাসেট পরিচালনা করেন তার তালিকা দেখানো, যাতে কোনগুলো যুক্ত করবেন বেছে নিতে পারেন। |
| pages\_manage\_metadata | আপনার Page-এ আমাদের অ্যাপের ওয়েবহুক চালু ও বন্ধ করা, যাতে নতুন মেসেজ ও কমেন্ট আমাদের কাছে আসে। |
| pages\_messaging, pages\_read\_engagement | Messenger-এ গ্রাহকের মেসেজ পড়া ও উত্তর পাঠানো, Page-এর নাম ও সংযুক্ত Instagram অ্যাকাউন্ট পড়া, আর সংযোগের সময় গত ৯০ দিনের কথোপকথন (প্রতি থ্রেডে সর্বোচ্চ ২০টি মেসেজ) ইনবক্সে আনা। |
| pages\_read\_user\_content, pages\_manage\_engagement | Page-এর পোস্টে আসা কমেন্ট পড়া, সেগুলোর উত্তর দেওয়া (প্রকাশ্যে বা একটি প্রাইভেট মেসেজে) এবং মার্চেন্ট চাইলে কমেন্ট লুকানো। |
| instagram\_basic, instagram\_manage\_messages, instagram\_manage\_comments (অথবা Instagram Login-এ instagram\_business\_basic, instagram\_business\_manage\_messages, instagram\_business\_manage\_comments) | Instagram অ্যাকাউন্টের নাম ও ইউজারনেম পড়া, Instagram ডিরেক্ট মেসেজ পড়া ও উত্তর দেওয়া, আর পোস্টের কমেন্ট পড়া ও উত্তর দেওয়া। |
| whatsapp\_business\_management, whatsapp\_business\_messaging | Embedded Signup-এর মাধ্যমে আপনার WhatsApp Business অ্যাকাউন্ট (WABA) ও ফোন নম্বর যুক্ত ও রেজিস্টার করা, নম্বরের প্রদর্শিত নাম, মান ও মেসেজিং সীমা পড়া, মেসেজ টেমপ্লেট তৈরি, সিঙ্ক ও মোছা, আর গ্রাহকের সাথে মেসেজ আদান-প্রদান করা। |

### যে তথ্য আমরা রাখি

-   সংযোগের তথ্য: Page, Instagram অ্যাকাউন্ট, WABA ও ফোন নম্বরের আইডি, নাম ও প্রদর্শিত নম্বর, কোন অনুমতিগুলো দেওয়া আছে, আর যে Facebook বা Instagram ব্যবহারকারী সংযোগটি করেছেন তার অ্যাপ-ভিত্তিক আইডি।
-   অ্যাকসেস টোকেন (Page, Instagram বা WhatsApp টোকেন) — শুধু AES-256-GCM দিয়ে এনক্রিপ্ট করা অবস্থায়, প্ল্যাটফর্ম অনুযায়ী আলাদা করে বাঁধা। টোকেন কখনও ব্রাউজারে পাঠানো হয় না।
-   গ্রাহক যে মেসেজ পাঠান ও ব্যবসা যে উত্তর দেয়: লেখা, ছবি, ভিডিও, ভয়েস নোট ও ফাইল, রিঅ্যাকশন, আর পৌঁছানো/পড়া হয়েছে কিনা তার অবস্থা। সংযুক্তিগুলো আমাদের নিজস্ব স্টোরেজে কপি করে রাখা হয়, কারণ Meta-র লিংক কিছু সময় পর কাজ করে না।
-   মেসেজ পাঠানো ব্যক্তির প্রাথমিক প্রোফাইল: নাম বা ইউজারনেম, প্রোফাইল ছবি (আমাদের স্টোরেজে কপি করা), Messenger/Instagram-এর পেজ-ভিত্তিক আইডি, আর WhatsApp-এর ক্ষেত্রে ফোন নম্বর ও WhatsApp প্রোফাইল নাম।
-   Page বা Instagram পোস্টের কমেন্ট: কমেন্টের লেখা ও সংযুক্তির লিংক, কমেন্টকারীর নাম ও আইডি, পোস্টের লেখা, ছবি ও লিংক, আর আমাদের দেওয়া উত্তর।
-   WhatsApp মেসেজ টেমপ্লেট (নাম, ভাষা, বিষয়বস্তু ও অনুমোদনের অবস্থা)।
-   মার্চেন্ট যদি WhatsApp Business অ্যাপ ও Cloud API একসাথে (Coexistence) ব্যবহার করেন: সংযোগের সময় Meta যে পুরনো চ্যাট ইতিহাস ও কন্টাক্ট তালিকা পাঠায়, সেগুলো ইনবক্সে আনা হয়।

### এই তথ্য কীভাবে ব্যবহার করি

-   মার্চেন্ট ও তার টিমকে ড্যাশবোর্ডের এক ইনবক্সে কথোপকথন ও কমেন্ট দেখানো এবং সেখান থেকে উত্তর পাঠানো।
-   মার্চেন্ট চালু করলে এআই দিয়ে স্বয়ংক্রিয় উত্তর তৈরি করা, প্রোডাক্ট খুঁজে দেওয়া আর অর্ডার নেওয়া।
-   সংযোগ ঠিক আছে কিনা, টোকেনের মেয়াদ ও মেসেজিং সীমা নিয়মিত যাচাই করা এবং সমস্যা হলে মার্চেন্টকে জানানো।

আমরা Meta প্ল্যাটফর্মের তথ্য বিক্রি করি না, লাইসেন্স দিই না, বিজ্ঞাপন বা বিজ্ঞাপন টার্গেটিংয়ে ব্যবহার করি না, ডেটা ব্রোকারকে দিই না, এক ব্যবসার তথ্য অন্য ব্যবসাকে দেখাই না, আর কারও যোগ্যতা যাচাই বা নজরদারির কাজে ব্যবহার করি না। মেসেজ ও কমেন্ট শুধু সেই ব্যবসার কাছেই দৃশ্যমান যার Page, অ্যাকাউন্ট বা নম্বরে সেগুলো এসেছে।

### যাদের সাথে শেয়ার হয়

-   এআই মডেল প্রদানকারী (মূলত OpenAI; আমাদের সেটিং অনুযায়ী OpenRouter বা DeepSeek-ও হতে পারে) — শুধু মার্চেন্ট এআই উত্তর চালু রাখলে, উত্তর তৈরির জন্য গ্রাহকের নাম, কথোপকথনের সাম্প্রতিক অংশ (এর ছবি ও ভয়েস নোটসহ), কমেন্ট ও সংশ্লিষ্ট প্রোডাক্টের তথ্য পাঠানো হয়।
-   আমাদের হোস্টিং, ডেটাবেস ও ফাইল স্টোরেজ সেবাদাতা (যেমন Cloudflare R2), যারা শুধু আমাদের হয়ে তথ্য রাখে।
-   Meta নিজে — উত্তর পাঠাতে আমরা Meta-র API ব্যবহার করি।

### কতদিন রাখি ও কীভাবে মোছা যায়

-   চ্যানেল বিচ্ছিন্ন করলে (ড্যাশবোর্ড → Settings → Connection → Disconnect): ওই সংযোগ ও তার এনক্রিপ্ট করা টোকেন সাথে সাথে মুছে যায়, Page বা WABA থেকে আমাদের ওয়েবহুক সাবস্ক্রিপশন তুলে নেওয়া হয়, আর নতুন কোনো মেসেজ আসে না। আগের কথোপকথন মার্চেন্টের রেকর্ড হিসেবে শুধু পড়া যায় এমন অবস্থায় থাকে, যতক্ষণ না মার্চেন্ট সেগুলো মুছতে বলেন।
-   Facebook বা Instagram সেটিং থেকে অ্যাপটি সরিয়ে দিলে আমরা Meta-র deauthorize কলব্যাক পাই, সংযোগের এনক্রিপ্ট করা টোকেন মুছে ফেলি আর সংযোগটিকে আবার যুক্ত করতে হবে বলে চিহ্নিত করি; তখন আর কোনো কল করা হয় না।
-   Meta-র মাধ্যমে তথ্য মোছার অনুরোধ করলে আমাদের Data Deletion Callback (https://api.omniconva.com/webhooks/messenger/data-deletion) (Instagram-এর জন্য https://api.omniconva.com/webhooks/instagram/data-deletion) ওই ব্যবহারকারীর করা সব Page ও Instagram সংযোগ ও তাদের টোকেন মুছে ফেলে, আর সেই সংযোগগুলোর মাধ্যমে আসা কথোপকথন, মেসেজ, সংযুক্তি, কমেন্ট, পোস্ট, Meta থেকে আসা গ্রাহকের প্রোফাইল (দোকানে অর্ডার থাকলে শুধু Meta-র তথ্য সরানো হয়), নোটিফিকেশন ও কাঁচা ওয়েবহুক রেকর্ডও মুছে ফেলে — সাধারণত কয়েক মিনিটের মধ্যে। কলব্যাক একটি কনফার্মেশন কোড ও স্ট্যাটাস লিংক ফেরত দেয়; সেই লিংকে অনুরোধ চলছে না শেষ হয়েছে আর কী মোছা হয়েছে তা দেখা যায়। শেষ হওয়া অনুরোধের রেকর্ড ৯০ দিন পর মুছে যায়। WhatsApp নম্বর এই অনুরোধে পড়ে না; সেগুলো ইমেইলে অনুরোধ করে মোছা যায়।
-   কথোপকথন, কমেন্ট, সংযুক্তি ও গ্রাহকের প্রোফাইলসহ সব তথ্য মুছতে চাইলে contact@omniconva.com-এ ইমেইল করুন। যাচাইয়ের পর ৩০ দিনের মধ্যে আমরা তথ্য মুছে ফেলি এবং ইমেইলে নিশ্চিত করি। অনুরোধে কোনো অ্যাকাউন্ট মুছে ফেললে তার সাথে থাকা সব Meta তথ্যও মুছে যায়।
-   এর বাইরে, অ্যাকাউন্ট চালু থাকা পর্যন্ত মেসেজ ও কমেন্ট রাখা হয়, যাতে মার্চেন্ট পুরনো কথোপকথন ও অর্ডার দেখতে পারেন। WhatsApp, Messenger ও Instagram-এর কাঁচা ওয়েবহুক রেকর্ড ১৪ দিন পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়।

### যারা কোনো ব্যবসাকে মেসেজ বা কমেন্ট করেছেন

আপনার মেসেজ সেই ব্যবসার, আর আমরা তাদের হয়ে তা রাখি। তথ্য দেখতে বা মুছতে প্রথমে ওই ব্যবসার সাথে যোগাযোগ করুন। চাইলে সরাসরি contact@omniconva.com-এ লিখুন — ব্যবসার নাম (Page, Instagram অ্যাকাউন্ট বা WhatsApp নম্বর) আর আপনার নাম, ইউজারনেম বা ফোন নম্বর উল্লেখ করুন। আমরা ব্যবসাটিকে জানিয়ে ৩০ দিনের মধ্যে আপনার মেসেজ, কমেন্ট ও প্রোফাইল তথ্য মুছে ফেলব। Facebook, Instagram বা WhatsApp-এ থাকা কপি Meta রাখে; সেগুলো ওই অ্যাপ থেকেই মুছতে হবে।

## 4তথ্য কীভাবে ব্যবহার করি

-   অ্যাকাউন্ট খোলা, লগইন, নম্বর যাচাই আর পাসওয়ার্ড রিসেট করতে।
-   শপারের প্রশ্নের উত্তর দিতে, প্রোডাক্ট খুঁজে দিতে, অর্ডার নিতে আর দরকার হলে চ্যাট মানুষের হাতে দিতে।
-   চ্যাটে নেওয়া অর্ডার মার্চেন্টের WooCommerce স্টোরে ক্যাশ-অন-ডেলিভারি অর্ডার হিসেবে পাঠাতে।
-   মার্চেন্টকে ইনবক্স, রিপোর্ট আর নোটিফিকেশন দেখাতে।
-   সাবস্ক্রিপশনের পেমেন্ট নিতে, মেয়াদ শেষের আগে মনে করিয়ে দিতে আর প্ল্যানের সীমা ঠিক রাখতে।
-   সেবা নিরাপদ রাখতে, অপব্যবহার ঠেকাতে, আর এআই-এর খরচ ও মান পর্যবেক্ষণ করতে।

আমরা কোনো তথ্য বিক্রি করি না, আর মার্চেন্ট বা তাদের গ্রাহকদের তথ্য বিজ্ঞাপনের জন্য ব্যবহার করি না। শুধু আমাদের মার্কেটিং ওয়েবসাইট omniconva.com-এ ভিজিট আর আমাদের বিজ্ঞাপনের ফল মাপতে অ্যানালিটিক্স ও বিজ্ঞাপনের ট্যাগ চলে (নিচে “কুকি ও ব্রাউজার স্টোরেজ” দেখুন)।

## 5এআই প্রসেসিং

OmniConva-এর এআই ফিচারগুলো মূলত OpenAI-এর API দিয়ে চলে; আমাদের সেটিং অনুযায়ী কিছু অনুরোধ OpenRouter বা DeepSeek-এর মাধ্যমেও যেতে পারে। তাই নিচের তথ্যগুলো প্রসেসিংয়ের জন্য এই এআই প্রদানকারীদের কাছে পাঠানো হয়:

-   শপার ও গ্রাহকের মেসেজ (চ্যাট উইজেট, Messenger, Instagram ও WhatsApp থেকে), পোস্টের কমেন্ট, চ্যাটের সারাংশ আর অর্ডারের তথ্য — উত্তর লিখতে ও অর্ডার সাজাতে।
-   শপারের পাঠানো ছবি ও ভয়েস নোট — বর্ণনা ও লিখিত রূপ তৈরি করতে।
-   প্রোডাক্টের তথ্য, প্রোডাক্টের ছবি আর নলেজ বেসের লেখা — যাতে এআই সঠিক প্রোডাক্ট আর পলিসি খুঁজে পায়।

সার্চের জন্য তৈরি এমবেডিং (সংখ্যাভিত্তিক রূপ) আমাদের নিজস্ব ডেটাবেসে থাকে। OpenAI-এর API শর্ত অনুযায়ী API দিয়ে পাঠানো তথ্য ডিফল্টভাবে তাদের মডেল ট্রেনিংয়ে ব্যবহার হয় না, আর আমরা নিজেরাও এই তথ্য দিয়ে কোনো মডেল ট্রেনিং করি না। এআই ভুল করতে পারে — গুরুত্বপূর্ণ তথ্য, বিশেষ করে দাম ও অর্ডারের বিবরণ, যাচাই করে নিন।

## 6যাদের সাথে তথ্য শেয়ার হয়

সেবা চালাতে আমরা নিচের সেবাদাতাদের ব্যবহার করি। তারা শুধু নিজেদের কাজের জন্য প্রয়োজনীয় তথ্য পায়:

| সেবাদাতা | কাজ | যে তথ্য পায় |
| --- | --- | --- |
| OpenAI (এবং আমাদের সেটিং অনুযায়ী OpenRouter বা DeepSeek) | এআই উত্তর, ছবি ও ভয়েস বোঝা, সার্চ | চ্যাট ও Meta চ্যানেলের মেসেজ, কমেন্ট, সংযুক্তি, অর্ডারের তথ্য, প্রোডাক্ট ও নলেজ বেস |
| Meta Platforms | Messenger, Instagram ও WhatsApp-এ উত্তর পাঠানো | ব্যবসার পাঠানো উত্তর, টেমপ্লেট ও কমেন্টের উত্তর |
| PayStation | সাবস্ক্রিপশন পেমেন্ট | নাম, ফোন, ইমেইল, ঐচ্ছিক ঠিকানা, টাকার পরিমাণ ও ইনভয়েস |
| Dodo Payments (মার্চেন্ট অফ রেকর্ড) | ডলারে (USD) সাবস্ক্রিপশন পেমেন্ট, রিনিউয়াল, রিফান্ড ও ট্যাক্স | বিলিংয়ের নাম ও ইমেইল, প্ল্যান, বিলিং মেয়াদ, স্টোর ও ইনভয়েস আইডি |
| MRAM (SMS গেটওয়ে) | OTP ও টিম আমন্ত্রণ | মোবাইল নম্বর ও মেসেজের লেখা |
| Cloudflare R2 | ফাইল সংরক্ষণ | প্রোফাইল ছবি, স্টোর লোগো, চ্যাটের সংযুক্তি ও Meta চ্যানেল থেকে আসা ফাইল ও প্রোফাইল ছবি |
| ব্রাউজার পুশ সার্ভিস | পুশ নোটিফিকেশন | এনক্রিপ্ট করা নোটিফিকেশন (Google, Mozilla বা Apple-এর মাধ্যমে, আপনার ব্রাউজার অনুযায়ী) |
| মার্চেন্টের WooCommerce স্টোর | অর্ডার তৈরি | শপারের নাম, ফোন, ঠিকানা ও অর্ডার করা পণ্য |
| Google (Tag Manager, Analytics), Meta (Pixel), TikTok (Pixel) | omniconva.com-এর ভিজিট আর আমাদের বিজ্ঞাপনের ফল মাপা | omniconva.com-এ দেখা পেজ, ডিভাইস ও ব্রাউজারের তথ্য, আনুমানিক অবস্থান আর কুকি আইডি — মার্চেন্ট বা গ্রাহকের চ্যাট বা অর্ডারের তথ্য কখনো নয় |

শপারের চ্যাট ও অর্ডারের তথ্য সংশ্লিষ্ট মার্চেন্ট আর তার আমন্ত্রিত টিম মেম্বাররা ড্যাশবোর্ডে দেখতে পান। আইন অনুযায়ী বাধ্য হলে, অথবা আমাদের ব্যবহারকারী বা সেবার নিরাপত্তা রক্ষায় প্রয়োজন হলে আমরা তথ্য প্রকাশ করতে পারি। ব্যবসা হস্তান্তর হলে এই নীতিমালার সুরক্ষাসহ তথ্য নতুন মালিকের কাছে যেতে পারে।

## 7কুকি ও ব্রাউজার স্টোরেজ

-   ড্যাশবোর্ড: লগইন ধরে রাখতে দুটি httpOnly কুকি — access\_token (১ ঘণ্টা) ও refresh\_token (৭ দিন)। এগুলো জাভাস্ক্রিপ্ট পড়তে পারে না।
-   চ্যাট উইজেট: কোনো কুকি ব্যবহার করে না। ব্রাউজারের localStorage-এ ভিজিটর আইডি, চ্যাট সেশন আর সম্প্রতি দেখা পেজের তালিকা রাখে। ব্রাউজারের সাইট ডেটা মুছে দিলে এগুলো মুছে যায়।
-   এই ওয়েবসাইট (omniconva.com): আপনার বেছে নেওয়া ভাষা, থিম আর কুকির ব্যাপারে আপনার সিদ্ধান্ত localStorage-এ মনে রাখে। এটি Google Tag Manager, Google Analytics, Meta Pixel ও TikTok Pixel চালায়, যারা ভিজিট আর আমাদের বিজ্ঞাপনের ফল মাপতে নিজেদের কুকি বসায় — তবে শুধু আপনি কুকি ব্যানারে সম্মতি দিলে।

এই অ্যানালিটিক্স ও বিজ্ঞাপনের কুকি শুধু omniconva.com-এ — ড্যাশবোর্ডে বা মার্চেন্টের ওয়েবসাইটের চ্যাট উইজেটে কখনো নয়। সম্মতি না দেওয়া পর্যন্ত বা প্রত্যাখ্যান করলে এগুলো বসে না; তখন Google Analytics শুধু কুকি ছাড়া, পরিচয়হীন সংকেত পাঠায়। যেকোনো সময় ফুটারের “কুকি সেটিংস” থেকে সিদ্ধান্ত বদলাতে পারেন, কিংবা ব্রাউজারের সেটিংস বা অ্যাড ব্লকার দিয়ে বন্ধ রাখতে পারেন।

## 8নিরাপত্তা

-   পাসওয়ার্ড ও OTP হ্যাশ করা থাকে; পাঁচবার ভুল OTP দিলে অ্যাকাউন্ট ১০ মিনিটের জন্য লক হয়।
-   WooCommerce-এর কী ও সিক্রেট, আর Facebook, Instagram ও WhatsApp-এর অ্যাকসেস টোকেন AES-256-GCM দিয়ে এনক্রিপ্ট করা।
-   লগইন কুকি httpOnly, আর প্রোডাকশনে শুধু HTTPS-এ পাঠানো হয়।
-   প্রোফাইল ছবি ও লোগো একটি প্রাইভেট স্টোরেজে থাকে, আর ১ ঘণ্টা মেয়াদি লিংকে দেখানো হয়।
-   Meta থেকে আসা ওয়েবহুক Meta-র স্বাক্ষর (app secret) দিয়ে যাচাই করা হয়, আর ডেটা মোছার কলব্যাক Meta-র signed request যাচাই করে তবেই কাজ করে।
-   চ্যাটের সংযুক্তি অনুমান-অযোগ্য লিংকে দেখানো হয়। লিংকটি যার কাছে আছে সে ফাইলটি খুলতে পারবে, তাই এই লিংক অন্য কোথাও শেয়ার করবেন না।
-   প্রতিটি টিম মেম্বারের রোল (ওনার, স্টাফ, ভিউয়ার) অনুযায়ী অ্যাক্সেস সীমিত, আর ইনভয়েস কে দেখবে তা ওনার ঠিক করেন।

কোনো সিস্টেমই শতভাগ নিরাপদ নয়। নিরাপত্তা সংক্রান্ত কোনো সমস্যা চোখে পড়লে দয়া করে এখনই আমাদের জানান।

## 9তথ্য কতদিন রাখি

-   অ্যাকাউন্ট, স্টোর, প্রোডাক্ট, চ্যাট, মেসেজ, কমেন্ট ও সংযুক্তি (Facebook, Instagram ও WhatsApp থেকে আসা সহ) — অ্যাকাউন্ট চালু থাকা পর্যন্ত, যাতে মার্চেন্ট পুরনো কথোপকথন ও অর্ডার দেখতে পারেন। বর্তমানে এগুলো স্বয়ংক্রিয়ভাবে মোছা হয় না। চ্যানেল বিচ্ছিন্ন করলে বা Meta-র মোছার কলব্যাকে কী মুছে যায়, তা উপরের “Meta প্ল্যাটফর্মের তথ্য” অংশে দেখুন।
-   OTP কোড ৫ মিনিটে এবং টিম আমন্ত্রণ নির্দিষ্ট মেয়াদে বাতিল হয়। চ্যাট উইজেটের সেশন ২৪ ঘণ্টা পর শেষ হয়।
-   পেমেন্ট ও এআই ব্যবহারের রেকর্ড হিসাব, কর ও অডিটের জন্য অ্যাকাউন্ট বন্ধের পরও রাখা হতে পারে।

অ্যাকাউন্ট বা কোনো তথ্য মুছতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। যেসব রেকর্ড আইনত রাখতে হয় সেগুলো ছাড়া বাকি তথ্য যাচাইয়ের পর ৩০ দিনের মধ্যে আমরা মুছে দেব বা বেনামি করে দেব।

## 10আপনার অধিকার ও পছন্দ

### মার্চেন্ট

-   ড্যাশবোর্ড থেকেই নাম, মোবাইল নম্বর (OTP যাচাইসহ), পাসওয়ার্ড, প্রোফাইল ছবি ও স্টোরের তথ্য বদলাতে বা মুছতে পারেন।
-   WooCommerce বা যেকোনো Facebook Page, Instagram অ্যাকাউন্ট বা WhatsApp নম্বর বিচ্ছিন্ন করা, টিম মেম্বার বা আমন্ত্রণ সরানো, নলেজ বেসের লেখা মোছা আর পুশ নোটিফিকেশন বন্ধ করা যায়।
-   নিজের তথ্যের কপি চাওয়া, ভুল সংশোধন বা অ্যাকাউন্ট মুছে ফেলার অনুরোধ আমাদের কাছে পাঠাতে পারেন।

### শপার ও গ্রাহক

-   চ্যাট, মেসেজ, কমেন্ট বা অর্ডার সংক্রান্ত তথ্যের জন্য প্রথমে যে দোকানের সাথে কথা বলেছেন তাদের সাথে যোগাযোগ করুন — তারা আপনার তথ্য দেখতে ও আমাদের দিয়ে মুছাতে পারবেন। চাইলে সরাসরি contact@omniconva.com-এ আমাদেরও লিখতে পারেন (Facebook, Instagram বা WhatsApp-এর মেসেজের জন্য “Meta প্ল্যাটফর্মের তথ্য” অংশ দেখুন)।
-   চ্যাটে ব্যক্তিগত তথ্য দেওয়া ঐচ্ছিক, তবে অর্ডার করতে নাম, ফোন ও ঠিকানা লাগবে।
-   ব্রাউজারের সাইট ডেটা মুছে ভিজিটর আইডি ও দেখা পেজের তালিকা রিসেট করতে পারেন।

## 11মার্চেন্টদের দায়িত্ব

আপনার ওয়েবসাইটে চ্যাট উইজেট বসালে আপনার নিজের প্রাইভেসি পলিসিতে জানান যে আপনি এআই চ্যাট ব্যবহার করছেন, চ্যাটের সময় ব্রাউজিং তথ্য সংগ্রহ হয়, আর তথ্য OmniConva ও এর সেবাদাতাদের কাছে প্রসেস হয়। Facebook Page, Instagram অ্যাকাউন্ট বা WhatsApp নম্বর যুক্ত করলে সেটি যুক্ত করার অধিকার আপনার থাকতে হবে, আর গ্রাহককে মেসেজ করার সময় Meta-র শর্ত ও নীতিমালা (WhatsApp-এর Business ও Commerce নীতিমালাসহ) মানতে হবে। আপনার দেশের প্রযোজ্য আইন মেনে চলা, আর উইজেট দিয়ে পাসওয়ার্ড, কার্ড নম্বর, জাতীয় পরিচয়পত্র বা স্বাস্থ্য সংক্রান্ত মতো সংবেদনশীল তথ্য না চাওয়া আপনার দায়িত্ব।

## 12দেশের বাইরে তথ্য স্থানান্তর

Meta এবং OpenAI ও Cloudflare-এর মতো সেবাদাতারা বাংলাদেশের বাইরে তথ্য প্রসেস বা সংরক্ষণ করতে পারে। সেবা ব্যবহারের মাধ্যমে আপনি এই স্থানান্তরে সম্মতি দিচ্ছেন; আমরা শুধু এমন সেবাদাতাদের বেছে নিই যারা যথাযথ নিরাপত্তা ব্যবস্থা রাখে।

## 13শিশুদের তথ্য

OmniConva ব্যবসার জন্য তৈরি। ১৮ বছরের কম বয়সীদের মার্চেন্ট অ্যাকাউন্ট খোলা উচিত নয়, আর আমরা জেনেশুনে শিশুদের তথ্য সংগ্রহ করি না। কোনো শিশুর তথ্য আমাদের কাছে আছে মনে হলে জানান, আমরা মুছে দেব।

## 14নীতিমালার পরিবর্তন

সেবা বদলালে এই নীতিমালাও আপডেট হবে, আর উপরে “সর্বশেষ আপডেট” তারিখ বদলে যাবে। বড় কোনো পরিবর্তন হলে ড্যাশবোর্ডের নোটিফিকেশনে বা SMS-এ মার্চেন্টদের জানানো হবে।

## যোগাযোগ

এই নীতিমালা, আপনার তথ্যের কপি, সংশোধন বা মুছে ফেলার অনুরোধ নিয়ে লিখুন। মার্চেন্ট হলে অ্যাকাউন্টের মোবাইল নম্বরটি উল্লেখ করুন, যাতে আমরা যাচাই করতে পারি।

[contact@omniconva.com](mailto:contact@omniconva.com)

তথ্যের নিয়ন্ত্রক (data controller): BitCommerz Marketing, ঢাকা, বাংলাদেশ। OmniConva, BitCommerz Marketing-এর একটি পণ্য ও সেবা।

Meta ডেটা ডিলিশন কলব্যাক: https://api.omniconva.com/webhooks/messenger/data-deletion  
ধাপে ধাপে তথ্য মোছার নির্দেশনা: [omniconva.com/data-deletion](https://omniconva.com/bn/data-deletion)

OmniConva · BitCommerz Marketing · ঢাকা, বাংলাদেশ

---

এই পাতাটি HTML-এ: https://omniconva.com/bn/privacy
ইংরেজিতে: https://omniconva.com/privacy
