ফিচার

দশটা কাজ, একটাই এজেন্ট

কাস্টমারের প্রথম মেসেজ থেকে ড্যাশবোর্ডে অর্ডার লেখা পর্যন্ত — প্রতিটা ধাপ কী করে, নিচে লেখা আছে।

বাংলা, English, Banglish

রোমান হরফে বাংলা, মিশ্র বাক্য, বানান ভুল

মডেল ইনপুট ভাষা শনাক্ত করে সেই ভাষাতেই উত্তর লেখে, আপনার শেখানো টোন ধরে রেখে।

ছবি দেখে প্রোডাক্ট মেলানো

ভ্যারিয়েন্ট আলাদা করে, কাছাকাছি বিকল্পও দেখায়

স্ক্রিনশট বা নিজের তোলা ছবি ক্যাটালগের সাথে মিলিয়ে আইটেম, দাম আর স্টক জানায়।

ভয়েস নোট বোঝা

বাংলা, ইংরেজি বা মিশিয়ে বলা

ভয়েস মেসেজ লেখায় রূপান্তর হয়ে সাধারণ মেসেজের মতোই উত্তর পায় — ঠিকানা বা অর্ডারের কথাও।

ক্যাটালগ শেখা

স্টোর বদলালেই আপডেট, ম্যানুয়াল রিফ্রেশও আছে

WooCommerce, BitCommerz বা CSV থেকে প্রোডাক্ট, দাম আর স্টক সিঙ্ক হয়। দাম বদলালে পরের রিপ্লাইতেই নতুন দাম যায়।

অর্ডার কালেকশন

ক্যাশ অন ডেলিভারি · স্টোরের ডেলিভারি চার্জ

নাম, ফোন আর ঠিকানা ধাপে ধাপে নেয়, নম্বর যাচাই করে, পুরো অর্ডার দেখিয়ে কনফার্ম করার পরই অর্ডার তৈরি করে।

এক ইনবক্স

ট্যাগ, অ্যাসাইনমেন্ট আর ফিল্টার

Messenger, Instagram, WhatsApp, কমেন্ট আর ওয়েবসাইট চ্যাট এক ইনবক্সে। পুরোনো ক্রেতাকে ফোন নম্বর দেখে চেনে, আগের অর্ডারও দেখায়।

হিউম্যান টেকওভার

নিশ্চিত না হলে এআই নিজেই আপনাকে ডাকে

Join চাপলেই এআই থামে, Bot চালু করলে আবার উত্তর দেয়। এআই উত্তর না জানলে চ্যাট কারণসহ আপনার টিমের কাছে যায়, নোটিফিকেশনসহ।

কমেন্ট মডারেশন

অভিযোগ চিহ্নিত, স্প্যাম বাদ

অভিযোগের কমেন্টে এআই উত্তর দেয় না — চিহ্নিত করে আপনাকে জানায়। স্প্যাম এড়িয়ে যায়। যেকোনো পোস্টে এআই বন্ধও রাখতে পারেন।

অ্যানালিটিক্স

গত ৭, ৩০ বা ৯০ দিনের হিসাব

অ্যাকটিভ কাস্টমার, কথোপকথন, মেসেজ, ফিরে আসার হার, টেকওভার রেট আর অর্ডার কমপ্লিশন রেট।

WhatsApp টেমপ্লেট

২৪ ঘণ্টা পরেও মেসেজ

অর্ডার কনফার্ম আর ডেলিভারি আপডেটের টেমপ্লেট বানান; Meta অনুমোদন দিলে চ্যাট থেকেই পাঠান।

নলেজ বেস ও গার্ডরেল

নিজের নীতিমালা, অর্থ বুঝে খোঁজে

রিটার্ন পলিসি, ডেলিভারির সময়, সাধারণ প্রশ্ন সহজ ভাষায় লিখে রাখুন। এআই সেখান থেকে উত্তর দেয়, আর কখনো দাম বা ছাড় বানায় না।

সীমা

যা OmniConva করে না

নিজে থেকে ছাড় দেয় না

শুধু আপনার ক্যাটালগের দাম বলে, আপনি না দিলে কোনো ছাড় দেয় না।

পেমেন্ট প্রসেস করে না

চ্যাটের অর্ডার ক্যাশ অন ডেলিভারি — টাকা নেওয়া আপনার হাতেই থাকে।

ডেটা ট্রেনিংয়ে যায় না

কাস্টমারের চ্যাট বা ফোন নম্বর মডেল ট্রেনিংয়ে ব্যবহার হয় না, শেয়ারও করা হয় না।

আপনার ক্যাটালগ দিয়ে পরীক্ষা করে দেখুন