1এআই উত্তর দিচ্ছে না
- মেসেজ কোটা শেষ? ড্যাশবোর্ডের Message Quota দেখুন। শেষ হলে চ্যাট আপনার টিমের কাছে যায় — Upgrade plan করলে সাথে সাথে নতুন মেসেজ যোগ হয়। ফ্রি প্ল্যানের মেসেজ প্রতি মাসের ১ তারিখে ফেরে।
- চ্যাটটি কেউ নিয়ে নিয়েছে? উপরে Human Taken থাকলে বট বন্ধ। Bot সুইচ চালু করুন।
- কমেন্টে উত্তর দিচ্ছে না? Page-এ AI comment replies চালু আছে কিনা, আর পোস্টে AI off for this post নেই কিনা দেখুন।
- Page বা অ্যাকাউন্টে Needs attention? Settings › Connection-এ Reconnect করুন।
2আমি উত্তর পাঠাতে পারছি না
| উত্তর বাক্সে লেখা | যা করবেন |
|---|---|
| Join the conversation to reply | Join চাপুন |
| Take over to reply | Take over চাপুন |
| Turn off the bot to reply | Bot সুইচ বন্ধ করুন |
| This conversation is closed | Reopen চাপুন |
| …allows replies only within 24 hours… | Messenger/Instagram-এর নিয়ম — গ্রাহক আবার লিখলে উত্তর দিতে পারবেন |
| …is disconnected | Settings › Connection-এ আবার কানেক্ট করুন |
টিপWhatsApp-এ গ্রাহক ২৪ ঘণ্টা কিছু না লিখলে কেবল অনুমোদিত টেমপ্লেট দিয়ে মেসেজ পাঠানো যায়।
3পেজ লক বা সীমা পূর্ণ
- Custom chat requires a plan, Knowledge Base requires a plan, Inviting teammates requires a plan — সক্রিয় প্ল্যান লাগবে; Upgrade now চাপুন।
- প্রোডাক্ট, Page, Instagram বা স্টাফের সীমা পূর্ণ — বড় প্ল্যানে আপগ্রেড করুন, বা যা দরকার নেই তা সরান।
- প্ল্যান কেনা বা রিনিউ করতে পারছেন না — শুধু স্টোরের Owner পারেন।
4লগইনে সমস্যা
- পাসওয়ার্ড ভুলে গেছেন — লগইন পেজে Forgot password?
- অনেকবার ভুল পাসওয়ার্ড — ১৫ মিনিট অপেক্ষা করুন বা পাসওয়ার্ড রিসেট করুন।
- OTP আসছে না — ২ মিনিট পর Resend Code চাপুন; নম্বর ভুল হলে I no longer have access to this phone number.
5আমাদের সাথে যোগাযোগ
সমাধান না পেলে [email protected]এ ইমেইল করুন — অ্যাকাউন্টের মোবাইল নম্বর, স্টোরের নাম আর কী করতে চাইছিলেন (সম্ভব হলে স্ক্রিনশট) লিখুন। ড্যাশবোর্ডের উপরে ? মেনুর Contact support থেকেও লিখতে পারেন।
আরও সাহায্য লাগবে?
আপনার অ্যাকাউন্টের মোবাইল নম্বর আর কী করতে চাইছিলেন তা লিখে আমাদের ইমেইল করুন।
[email protected]