1মোবাইল নম্বর দিয়ে সাইন আপ
- ড্যাশবোর্ডের সাইন আপ পেজ খুলুন — Create an account।
- Full name, Phone number আর Store name লিখুন। নম্বরটি +880-এর পরের ১০ ডিজিট, শুরুতে ০ ছাড়া (যেমন 17XXXXXXXX)।
- Password দিন — কমপক্ষে ৮ অক্ষর, তার মধ্যে অন্তত একটি অক্ষর আর একটি সংখ্যা। Confirm password-এ আবার লিখুন।
- I agree to the Terms of Service and Privacy Policy টিক দিয়ে Create account চাপুন।
টিপ“already exists” বার্তা এলে এই নম্বরে আগেই অ্যাকাউন্ট আছে — সাইন আপ না করে Sign in করুন।
2OTP কোড যাচাই
- আপনার ফোনে SMS-এ আসা ৬ ডিজিটের কোড Verify your login পেজে লিখুন (পেস্ট করলেও চলবে)।
- Verify চাপুন — আপনি সরাসরি ড্যাশবোর্ডে পৌঁছে যাবেন।
| নিয়ম | বিস্তারিত |
|---|---|
| কোডের মেয়াদ | ৫ মিনিট |
| আবার কোড পাঠানো | Resend Code — প্রতি ২ মিনিটে একবার |
| ভুল কোড | ৫ বার ভুল হলে ১০ মিনিট অপেক্ষা করতে হবে |
টিপভুল নম্বর দিয়েছেন? I no longer have access to this phone number. চাপুন, নতুন নম্বর দিয়ে Update phone number করুন — নতুন কোড যাবে।
4লগইন ও পাসওয়ার্ড রিসেট
- লগইন পেজে Phone number আর Password দিয়ে Sign in চাপুন।
- পাসওয়ার্ড ভুলে গেলে Forgot password? চাপুন, নম্বর দিয়ে Send verification code করুন।
- Reset password পেজে কোড আর নতুন পাসওয়ার্ড দিয়ে Reset password চাপুন, তারপর নতুন পাসওয়ার্ডে লগইন করুন।
খেয়াল রাখুন১৫ মিনিটের মধ্যে ৫ বার ভুল পাসওয়ার্ড দিলে নম্বরটি ১৫ মিনিটের জন্য লক হয়। পাসওয়ার্ড রিসেট করলে লক সঙ্গে সঙ্গে খুলে যায়।
5আরেকটি স্টোর যোগ করা
একটি অ্যাকাউন্টে একাধিক স্টোর চালানো যায়; প্রতিটির নিজস্ব চ্যানেল, প্রোডাক্ট আর প্ল্যান থাকে।
- সাইডবারের একদম উপরে স্টোরের নাম চাপুন, তারপর New Store (Add another storefront)।
- Create a new store-এ Store name দিন। Store URL, Address আর Description ঐচ্ছিক — পরে Settings › General-এ দেওয়া যায়।
- Create store চাপুন — ড্যাশবোর্ড নতুন স্টোরে চলে যাবে। একই মেনু থেকে স্টোর বদলানো যায়।
টিপকোনো স্টোর ছাড়া লগইন করলে (যেমন টিম থেকে সরিয়ে দিলে) Welcome to OmniConva পেজ আসে — সেখানে New Store চেপে স্টোর বানান।
আরও সাহায্য লাগবে?
আপনার অ্যাকাউন্টের মোবাইল নম্বর আর কী করতে চাইছিলেন তা লিখে আমাদের ইমেইল করুন।
[email protected]