শুরু করা

ড্যাশবোর্ড পরিচিতি

মেসেজ কোটা, গ্রাহকের ব্যবহার, এআই-এর আত্মবিশ্বাস, ফিডব্যাক আর প্রোডাক্ট সিঙ্ক — ড্যাশবোর্ডের প্রতিটি প্যানেল কী বলে।

এই গাইডের ভিডিও শিগগিরই আসছে।

ড্যাশবোর্ডে খুলুনসব গাইড

সর্বশেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৬

← সাহায্য কেন্দ্র

1Message Quota — কত মেসেজ বাকি

এআই প্রতিটি উত্তর দিলে একটি মেসেজ খরচ হয়; স্টাফের নিজে লেখা উত্তরে কোটা কমে না। প্যানেলে দেখায় কত ব্যবহার হয়েছে, শতাংশ, আর গত ৭ দিনের দৈনিক ব্যবহার।

  • বার ৭৫%-এর পর হলুদ আর ৯০%-এর পর লাল হয়।
  • ফ্রি প্ল্যানের মেসেজ প্রতি মাসের ১ তারিখে নতুন করে আসে।
  • কোটা শেষ হলে নতুন চ্যাট আপনার টিমের কাছে যায়, এআই উত্তর দেয় না — Upgrade plan চাপলে নতুন প্ল্যানের মেসেজ সঙ্গে সঙ্গে যোগ হয়।

2Usage & Engagement — গ্রাহকেরা কতটা ব্যবহার করছেন

উপরে Today, 7 days, 30 days বা 90 days বেছে নিন। কার্ডগুলো দেখায় Active Customers, Conversations, Messages আর Avg. Session Duration — প্রতিটির পাশে আগের সমান সময়ের তুলনায় শতাংশ পরিবর্তন।

Conversations per day চার্টে দিনভিত্তিক চ্যাট, আর Return rate দেখায় কত গ্রাহক ৭ ও ৩০ দিনের মধ্যে আবার ফিরে এসেছেন।

3Answer Confidence — কোন উত্তর দেখে নেওয়া দরকার

এআই প্রতিটি উত্তর কতটা নিশ্চিত হয়ে দিয়েছে তার ০–১০০ স্কোর, আর গত ১৪ দিনের ট্রেন্ড। Needs review তালিকায় কম আত্মবিশ্বাসের চ্যাটগুলো থাকে — Review চাপলে চ্যাটটি খুলে যায়।

টিপএকই প্রশ্নে বারবার কম স্কোর এলে উত্তরটি Knowledge Base-এ লিখে দিন — এআই পরের বার সেখান থেকে উত্তর দেবে।

4Answer Quality & Trust — ফিডব্যাক ও হ্যান্ডঅফ

  • Feedback — গ্রাহকেরা এআই-এর উত্তরে কতগুলো 👍 আর 👎 দিয়েছেন।
  • Human Takeover Rate — কত শতাংশ চ্যাট মানুষের কাছে গেছে। কমলে ভালো।
  • Order-flow Completion — চ্যাটে শুরু হওয়া অর্ডারের কত শতাংশ শেষ হয়েছে। বাড়লে ভালো।

5Ingestion Health ও connection logs

Ingestion Health দেখায় কতগুলো প্রোডাক্ট সিঙ্ক হয়েছে, কতগুলো স্টকে আছে আর সিঙ্কের অবস্থা (Synced, Syncing, Error বা Not connected)। নিচের Store connection logs-এ শেষ ৫টি সিঙ্ক বা অর্ডার কাজ থাকে; View all চাপলে পুরো তালিকা।

খেয়াল রাখুনপ্ল্যানের মেয়াদ ৭ দিন বা কম থাকলে প্রতিটি পেজের উপরে একটি ব্যানার আসে। স্টোরের মালিক Renew early চেপে আগেই রিনিউ করতে পারেন — নতুন মেয়াদ চলতি মেয়াদ শেষ হলে শুরু হয়, তাই কোনো দিন নষ্ট হয় না।

আরও সাহায্য লাগবে?

আপনার অ্যাকাউন্টের মোবাইল নম্বর আর কী করতে চাইছিলেন তা লিখে আমাদের ইমেইল করুন।

[email protected]

সম্পর্কিত গাইড

অ্যাকাউন্ট ও স্টোর খোলা

মোবাইল নম্বর বা Google/Facebook দিয়ে সাইন আপ, OTP যাচাই, লগইন, পাসওয়ার্ড রিসেট আর নতুন স্টোর যোগ করা।

অনলাইন স্টোর কানেক্ট করা

WooCommerce বা BitCommerz যুক্ত করুন যাতে প্রোডাক্ট, স্টক আর অর্ডার নিজে থেকে সিঙ্ক হয় — এআই সেখান থেকেই দাম আর স্টক বলবে।

Facebook Page ও Messenger কানেক্ট করা

আপনার Facebook Page যুক্ত করুন — Messenger-এর মেসেজ আর পোস্টের কমেন্ট ইনবক্সে আসবে, এআই উত্তর দেবে আর অর্ডার নেবে।