1তিনটি রোল
| কাজ | Owner | Staff | Viewer |
|---|---|---|---|
| চ্যাট ও কমেন্টের উত্তর | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ |
| প্রোডাক্ট ইমপোর্ট, স্টক ও অর্ডারের অবস্থা বদলানো | হ্যাঁ | হ্যাঁ | না |
| নলেজ বেস, AI Behaviours, সেভ করা উত্তর বদলানো | হ্যাঁ | হ্যাঁ | না |
| টিম পরিচালনা (আমন্ত্রণ, রোল, সরানো) | হ্যাঁ | না | না |
| প্ল্যান কেনা ও রিনিউ | হ্যাঁ | না | না |
| ইনভয়েস দেখা | হ্যাঁ | অনুমতি দিলে | অনুমতি দিলে |
টিপমডারেটরদের সাধারণত Staff দিন। যিনি শুধু দেখবেন (যেমন হিসাবরক্ষক), তাকে Viewer।
2সহকর্মীকে আমন্ত্রণ
- সাইডবারের Staffs খুলুন (শুধু Owner দেখেন)।
- +880-এর পর সহকর্মীর ১০ ডিজিটের নম্বর দিন, রোল বাছুন, Invite member চাপুন।
- তিনি SMS-এ একটি লিংক পাবেন। লিংক খুলে নতুন হলে নাম ও পাসওয়ার্ড দিয়ে, পুরোনো হলে লগইন করে আমন্ত্রণ গ্রহণ করবেন। লিংকটি ৭ দিন চলে।
Pending invitations-এ অপেক্ষমাণ আমন্ত্রণ থাকে: Resend code নতুন লিংক পাঠায় (আগেরটি বাতিল হয়), Revoke আমন্ত্রণ বাতিল করে।
খেয়াল রাখুনপ্ল্যান অনুযায়ী স্টাফের সংখ্যা সীমিত (“X / Y staff”); অপেক্ষমাণ আমন্ত্রণও একটি জায়গা নেয়। আমন্ত্রণের জন্য সক্রিয় প্ল্যান লাগে।
3রোল বদলানো ও সরানো
- Members-এ কারও রোল ড্রপডাউন থেকে বদলান — সাথে সাথে কার্যকর।
- ডাস্টবিন চিহ্ন (Remove member) চাপলে তিনি সাথে সাথে স্টোরে ঢোকার অনুমতি হারান।
- নিজের সারিতে Leave store দিয়ে নিজে বেরিয়ে যান।
খেয়াল রাখুনএকটি স্টোরে অন্তত একজন Owner থাকতে হয়। একমাত্র Owner হলে আগে অন্য কাউকে Owner বানান, তারপর নিজেকে সরান।
4কে ইনভয়েস দেখবে
Settings › Permissions-এ Allow staff to view invoices আর Allow viewer to view invoices চালু করলে তারা বিলিং ইতিহাস দেখতে পারবেন। দুটোই ডিফল্টে বন্ধ, আর শুধু Owner বদলাতে পারেন।
আরও সাহায্য লাগবে?
আপনার অ্যাকাউন্টের মোবাইল নম্বর আর কী করতে চাইছিলেন তা লিখে আমাদের ইমেইল করুন।
[email protected]