এআই ও অটোমেশন

এআই কীভাবে উত্তর দেবে

এআই কোথা থেকে উত্তর দেয়, স্টক না থাকা প্রোডাক্ট দেখাবে কিনা, আর ডেলিভারি চার্জ জানা না গেলে কী করবে।

ড্যাশবোর্ডে খুলুনসব গাইড

সর্বশেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৬

← সাহায্য কেন্দ্র

1এআই কোথা থেকে উত্তর দেয়

  • প্রোডাক্ট — আপনার ক্যাটালগের নাম, দাম, স্টক আর ছবি (শুধু publish অবস্থার)।
  • Knowledge Base — ডেলিভারি, রিটার্ন, পেমেন্ট আর FAQ।
  • ডেলিভারি চার্জ — আপনার স্টোরের শিপিং সেটিংস থেকে, গ্রাহকের ঠিকানা অনুযায়ী।
টিপএআই ভুল বা অসম্পূর্ণ উত্তর দিলে সাধারণত তথ্যটি নলেজ বেসে নেই। সেখানে যোগ করুন — পরের বার থেকে সঠিক উত্তর আসবে।

2AI Behaviours সেটিংস

Settings › AI Behaviours-এ দুটি সেটিং আছে; বদলানোর সাথে সাথে সেভ হয়:

সেটিংকী করে
Out-of-stock products in product searchবন্ধ (ডিফল্ট): স্টক শেষ প্রোডাক্ট এআই দেখায় না। চালু: দেখায়, “out of stock” চিহ্নসহ।
When the delivery charge can't be worked outPlace it, charge to be confirmed (ডিফল্ট): অর্ডার হয়, আপনি পরে চার্জ নিশ্চিত করেন। Hand the chat to a human: অর্ডারের আগে চ্যাট টিমের কাছে যায়।
খেয়াল রাখুনপ্রথম অপশনে অর্ডারের পাশে Delivery charge to confirm দেখাবে — গ্রাহককে চার্জ জানিয়ে দিতে ভুলবেন না। Viewer এই সেটিংস বদলাতে পারেন না।

3কখন এআই মানুষের কাছে দেয়

  • গ্রাহক মানুষ চাইলে বা এআই উত্তর খুঁজে না পেলে।
  • মেসেজ কোটা শেষ হয়ে গেলে।
  • ডেলিভারি চার্জ জানা না গেলে, যদি Hand the chat to a human বেছে থাকেন।

এমন চ্যাট ইনবক্সের Needs Human চিপে দেখা যায়; ব্রাউজার নোটিফিকেশন চালু থাকলে সাথে সাথে খবর পাবেন।

আরও সাহায্য লাগবে?

আপনার অ্যাকাউন্টের মোবাইল নম্বর আর কী করতে চাইছিলেন তা লিখে আমাদের ইমেইল করুন।

[email protected]

সম্পর্কিত গাইড

নলেজ বেস: নীতিমালা ও FAQ

ডেলিভারি, রিটার্ন, পেমেন্ট আর সাধারণ প্রশ্নের উত্তর একবার লিখুন — এআই প্রতিবার সেখান থেকেই সঠিক উত্তর দেবে।

চ্যাট ইনবক্স

সব কথোপকথন এক জায়গায়: এআই-এর উত্তর দেখুন, দরকারে নিজে নিয়ে নিন, উত্তর দিন, সেভ করা উত্তর বা অর্ডার পাঠান।

নোটিফিকেশন

গ্রাহক মানুষ চাইলে, নতুন অর্ডার এলে বা স্টক কমলে খবর পান — ড্যাশবোর্ডের ঘণ্টায় আর ব্রাউজার নোটিফিকেশনে।