সাইজ, কালার আর “এটা আছে?” — এআই জানে
পোশাকের ক্রেতা স্ক্রিনশট পাঠায়, সাইজ জানতে চায়, কাপড় কেমন জিজ্ঞেস করে। OmniConva ছবি মিলিয়ে প্রোডাক্ট খুঁজে বের করে আর আপনার নলেজ বেস থেকে সাইজ-কাপড়ের প্রশ্নের উত্তর দেয়।
চেনা সমস্যা
স্ক্রিনশট দিয়ে প্রশ্ন
“এটা আছে?” লিখে ছবি পাঠায় — কোন প্রোডাক্ট, খুঁজে বের করতেই সময় যায়।
সাইজ নিয়ে দশটা মেসেজ
বুকের মাপ, লম্বা, ফিটিং — প্রতিটা ক্রেতাকে একই সাইজ চার্ট বোঝাতে হয়।
স্টক শেষ, তবু অর্ডার
পুরোনো পোস্ট দেখে স্টক-আউট আইটেম চায় — ভুল প্রতিশ্রুতিতে রিটার্ন বাড়ে।
উদাহরণ। দাম, স্টক আর ডেলিভারি চার্জ আসে আপনার নিজের ক্যাটালগ ও সেটিংস থেকে।
চালু করুন চার ধাপে
- 1পেজ আর Instagram যুক্ত করুন
- 2প্রোডাক্ট ছবি ও দামসহ তুলুন
- 3নলেজ বেসে সাইজ চার্ট লিখুন
- 4এআই উত্তর আর অর্ডার নেওয়া শুরু করে
যে ফিচারগুলো কাজে আসে
ছবি দেখে প্রোডাক্ট চেনে
ক্রেতার পাঠানো স্ক্রিনশট বা ছবি ক্যাটালগের সাথে মিলিয়ে সঠিক আইটেম আর দাম জানায়।
গাইড পড়ুন →সাইজ চার্ট নলেজ বেসে
সাইজ চার্ট, কাপড়ের ধরন, এক্সচেঞ্জ পলিসি লিখে রাখুন — এআই সেখান থেকে উত্তর দেয়।
গাইড পড়ুন →স্টক-আউট হলে সতর্ক
স্টক শেষ হলে এআই সেটা জানায়; স্টক-আউট প্রোডাক্ট দেখাবে কি না আপনি ঠিক করেন।
গাইড পড়ুন →Instagram-ও এক ইনবক্সে
Facebook আর Instagram DM — সব কথোপকথন এক জায়গায়, একই এআই।
গাইড পড়ুন →