প্রতিদিনের কাজ

নলেজ বেস: নীতিমালা ও FAQ

ডেলিভারি, রিটার্ন, পেমেন্ট আর সাধারণ প্রশ্নের উত্তর একবার লিখুন — এআই প্রতিবার সেখান থেকেই সঠিক উত্তর দেবে।

এই গাইডের ভিডিও শিগগিরই আসছে।

ড্যাশবোর্ডে খুলুনসব গাইড

সর্বশেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৬

← সাহায্য কেন্দ্র

1একটি এন্ট্রি যোগ করা

  1. Knowledge Base খুলে New entry চাপুন।
  2. Title দিন, যেমন “Refund Policy”।
  3. Category বাছুন — এআই সঠিক প্রসঙ্গ খুঁজে পেতে এটা কাজে লাগে।
  4. Content-এ উত্তরটি লিখুন (সর্বোচ্চ ৫০০ অক্ষর; Markdown চলে)।
  5. Status Published রেখে Create entry চাপুন।
টিপপ্রতিটি এন্ট্রিতে একটি বিষয় রাখুন — ৫০০ অক্ষরের সীমা আছে। যেমন “ঢাকার ভেতরে ডেলিভারি” আর “ঢাকার বাইরে ডেলিভারি” আলাদা এন্ট্রি।

2এআই কখন ব্যবহার করে

Sync কলামমানে
Syncedএআই সর্বশেষ সংস্করণ ব্যবহার করছে
Pendingসেভ হয়েছে, কিছুক্ষণের মধ্যে চালু হবে
Not indexedDraft — এআই কখনো ব্যবহার করে না

Show drafts চালু করলে খসড়াও তালিকায় দেখা যায়। সম্পাদনা করতে পেনসিল, মুছতে ডাস্টবিন চাপুন।

3ক্যাটাগরি

প্রতিটি নতুন স্টোরে চারটি ক্যাটাগরি থাকে: Delivery Policy, Refund Policy, Privacy Policy আর FAQ। Categories চেপে নতুন যোগ, নাম বদল বা মুছতে পারেন — ক্যাটাগরি মুছলে তার এন্ট্রিগুলো থাকে, শুধু ক্যাটাগরিহীন হয়।

খেয়াল রাখুননলেজ বেসের জন্য সক্রিয় প্ল্যান লাগে (Knowledge Base requires a plan)। Viewer শুধু পড়তে পারেন।

আরও সাহায্য লাগবে?

আপনার অ্যাকাউন্টের মোবাইল নম্বর আর কী করতে চাইছিলেন তা লিখে আমাদের ইমেইল করুন।

[email protected]

সম্পর্কিত গাইড

এআই কীভাবে উত্তর দেবে

এআই কোথা থেকে উত্তর দেয়, স্টক না থাকা প্রোডাক্ট দেখাবে কিনা, আর ডেলিভারি চার্জ জানা না গেলে কী করবে।

ড্যাশবোর্ড পরিচিতি

মেসেজ কোটা, গ্রাহকের ব্যবহার, এআই-এর আত্মবিশ্বাস, ফিডব্যাক আর প্রোডাক্ট সিঙ্ক — ড্যাশবোর্ডের প্রতিটি প্যানেল কী বলে।

প্রোডাক্ট ও CSV ইমপোর্ট

এআই যে ক্যাটালগ থেকে উত্তর দেয় তা সাজান: CSV দিয়ে প্রোডাক্ট তোলা ও আপডেট, এক্সপোর্ট, স্টক বদলানো আর প্ল্যানের সীমা।